news editor
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ তিন নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় বিপুল পরিমাণ রাসায়নিক ও ককটেল সদৃশ বস্তু জব্দের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মূল সন্দেহভাজন শেখ আলামিন পলাতক রয়েছেন। বিস্ফোরণের পেছনে রাসায়নিক বিক্রিয়া বা বিস্ফোরক ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উন্মুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটি একতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘বিস্ফোরণের পরপরই আমরা এন্টি টেরোরিজম ইউনিটকে অবহিত করি। পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে।’

তিনি জানান, তল্লাশি চালিয়ে একটি মনিটর, বিভিন্ন ধরনের লিকুইড রাসায়নিক এবং চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে মাদ্রাসাটি শেখ আলামিন ও তার স্ত্রী আসিয়া পরিচালনা করে আসছিলেন। ভবনের চারটি কক্ষের মধ্যে দুটি মাদ্রাসার কাজে ব্যবহৃত হতো এবং বাকি দুটি কক্ষে তারা পরিবারসহ বসবাস করতেন।

বিস্ফোরণের সময় আসিয়া ও তাদের তিন সন্তান ভবনে ছিলেন। আহতদের মধ্যে আছেন আসিয়া এবং তার তিন সন্তান—যাদের বয়স যথাক্রমে ১০ বছর, ২ বছর ও ৬ মাস।

পুলিশ সুপার বলেন, ‘বিস্ফোরণের পর আলামিন তার স্ত্রী ও সন্তানদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে স্ত্রী ও সন্তানদের রেখে তিনি আত্মগোপনে চলে যান।’

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একাধিক টিম অভিযান শুরু করে। ঢাকা জেলা ডিবির টিমও অভিযানে যুক্ত ছিল।

পুলিশ জানায়, আলামিনের স্ত্রী আসিয়া ও তার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শুক্রবার দিবাগত রাতে ঢাকার বাসাবো এলাকা থেকে আসমানি খাতুন নামে আরেক নারীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনজনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে।

আলামিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শেখ আলামিনের নামে ঢাকার আশপাশের কয়েকটি জেলায় মামলা রয়েছে। তিনি অতীতে দুবার গ্রেপ্তার হয়েছিলেন এবং কারাগারেও ছিলেন।’

২০২৩ সালে জামিনে মুক্তির পর তিনি প্রথমে অটোরিকশা ও পরে উবার চালক হিসেবে কাজ করতেন বলেও জানান পুলিশ। গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে মামলার কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশ সুপার বলেন, ‘ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনও লিখিত মতামত দেয়নি। ঘটনাস্থলে ব্যাপক রাসায়নিক মজুদ এবং ককটেল সদৃশ বিস্ফোরক পাওয়া গেছে।’

সিআইডির ক্রাইম সিন ইউনিট ও এন্টি টেরোরিজম ইউনিটের প্রাথমিক ধারণা, রাসায়নিক বিক্রিয়া অথবা বিস্ফোরকজাত দ্রব্যের কোনো প্রতিক্রিয়ার কারণেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে বিভিন্ন কন্টেইনারে আনুমানিক ৪০০ লিটারের মতো লিকুইড রাসায়নিক পাওয়া গেছে। কিছু কন্টেইনারে ‘হাইড্রোজেন পারঅক্সাইড’ লেখা ছিল। ধ্বংসস্তূপের কারণে এখনো পুরো সিজার লিস্ট চূড়ান্ত করা যায়নি।

জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলে হ্যান্ডকাফ, পুরনো বেল্টসহ কিছু সন্দেহজনক সামগ্রী পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করা হচ্ছে।’

জাতীয় নির্বাচন সামনে রেখে নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে উত্তরে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘এমন বিষয়কে সামনে রেখে তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত বলার মতো কিছু নেই।’

পুলিশের তথ্যমতে, মুফতি হারুন নামে একজন ব্যক্তি মাদ্রাসার অন্যতম পরিচালক ছিলেন এবং বাসাটি ভাড়া নিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন।

পুলিশ সুপার আরও বলেন, ‘প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, তারা কোনো ধরনের বিস্ফোরকজাত দ্রব্য নিয়ে কিছু একটা করছিল। তবে এটিকে এখনই নাশকতা বলা যাচ্ছে না।’

মামলা দায়েরের পর বিভিন্ন সংস্থার রিপোর্ট, রাসায়নিকের উৎস, প্রশিক্ষণ বা ডায়াগ্রামের কোনো আলামত আছে কি না—সবকিছু খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জ রাজধানীর একেবারে কাছে ও জনবহুল এলাকা। সৌভাগ্যক্রমে সময় ও দিনের কারণে বড় প্রাণহানি হয়নি।’

নাগরিকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, আশপাশের ভাড়াটিয়া বা সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০