news editor
২৫ এপ্রিল ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাজের মানে আপস নয়, ‘জিরো টলারেন্স’ ঘোষণা হুইপ অপু

শরীয়তপুর প্রতিনিধি: কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি। তিনি এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কঠোর নির্দেশনা পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন/পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ অপু বলেন, সরকারের দৃঢ় অঙ্গীকার হচ্ছে প্রতিটি উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের আপস বা সমঝোতা করা যাবে না।

তিনি আরও জানান, শরীয়তপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ইতোমধ্যে ছয়টি সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলায় জয়ন্তী নদীর ওপর একাধিক বড় সেতু নির্মাণ এবং দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে হুইপ বলেন, অল্প সময়ের মধ্যেই জনগণের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। কৃষিখাতে সহায়তা, সীমান্ত এলাকার মানুষের জন্য ভাতা এবং কৃষকদের বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বে খুব কমই দেখা যায় কোনো রাষ্ট্রনায়ক ক্ষমতায় এসে এত দ্রুত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে যান। প্রধানমন্ত্রীর কথার সঙ্গে কাজের মিল রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিয়া সাহাবুদ্দিন বাচ্চু এবং জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০