news editor
১০ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহাফুজা খাতুন এ ঘটনায় পলাশবাড়ী থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছরেরও বেশি সময়ে বিভিন্ন দফায় বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সিলিং ফ্যান, ইন্টারনেট রাউটার, বৈদ্যুতিক সরঞ্জাম, ক্রীড়া সামগ্রী, নগদ অর্থ ও অন্যান্য সরকারি মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া বিদ্যালয় সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার উধাও হওয়ার ঘটনাও জিডিভুক্ত করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একই প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পলাশবাড়ী থানা সূত্রে জানা গেছে, প্রাপ্ত অভিযোগ ও সাধারণ ডায়েরিগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০