news editor
১০ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলাম অবমাননা কারীদের সর্বোচ্চ শাস্তি বিধান সংসদে পাস করতে হবে। ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পূর্ব

নিজস্ব প্রতিবেদক:  ৯ মে, শনিবার, রাত ৯ ঘটিকায়,রামপুরা , ছালামবাগ মিলনায়তনে ৫ মে শাপলার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সহ সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি সাআদ বিন জাকির।

প্রধান অতিথির বক্তব্যে সাআদ বিন জাকির বলেন, ইতিপূর্বে যত আন্দোলন ও সংগ্রাম রাজনৈতিকভাবে কুক্ষিগত করা হয়েছে, সেগুলোর প্রকৃত চেতনা ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। ১৯৪৭ ও ১৯৭১ সালের আন্দোলনকে কুক্ষিগত করার মাধ্যমে সেসব আন্দোলনের স্পিরিটকে দমিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের আন্দোলনকেও যদি রাজনৈতিকভাবে কুক্ষিগত করা হয়, তাহলে এর চেতনাও কালের আবর্তে হারিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, জমিয়ত কখনো ক্রেডিটবাজির রাজনীতি করে না। হাটহাজারী কেন্দ্রিক হেফাজত আন্দোলনকে সারাদেশে পরিচিত করতে জমিয়তের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মরহুম নূর হুসাইন কাসেমী রহিমাহুল্লাহ শাপলা চত্বরের আন্দোলনের পূর্বে নাস্তিকতা, আল্লাহ ও রাসুল ﷺ-কে নিয়ে কটূক্তি এবং কোরআন-সুন্নাহবিরোধী আইনের বিরুদ্ধে দেশব্যাপী জনমত গঠনে হেফাজতের প্ল্যাটফর্মকে সামনে নিয়ে আসেন। তিনি চাইলে জমিয়তের ব্যানারেও আন্দোলনের ডাক দিতে পারতেন; কিন্তু তাঁর আন্তরিকতা ও তাকওয়ার কারণে অরাজনৈতিক প্ল্যাটফর্ম হেফাজতকেই প্রাধান্য দিয়েছেন। তাই হেফাজত নিয়ে রাজনীতি করার নৈতিক অধিকার একমাত্র জমিয়তেরই রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর পূর্বের সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হুসাইন, প্রচার সম্পাদক মাকনুন আল জামী, দপ্তর সম্পাদক সাইফ হাসান, পাঠাগারবিষয়ক সম্পাদক মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০