news editor
১৩ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও নজির স্থাপন করলেন মনোবতার ফেরিওয়ালা মেম্বার প্রার্থী রহিদুল ইসলাম (রহিদ)

আবারও নজির স্থাপন করলেন মনোবতার ফেরিওয়ালা মেম্বার প্রার্থী রহিদুল ইসলাম (রহিদ)

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ গড়েয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ রহিদুল ইসলাম রহিদ জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আবারও এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে, মানুষের কল্যাণে কাজ করতে সব সময় সরকারি বরাদ্দের অপেক্ষা করতে হয় না; প্রয়োজন আন্তরিকতা, সদিচ্ছা এবং জনসেবার মানসিকতা।

শনিবার (১৩জুন) সকালে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা পুরাতন গড়েয়া বাজারের উত্তর পার্শ্বে মুন্সিপাড়া ও সেন্টারগামী গুরুত্বপূর্ণ চৌরাস্তাটি বৃষ্টির সময় কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল এবং সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতো।
এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা বিবেচনা করে মোঃ রহিদুল ইসলাম রহিদ নিজস্ব অর্থায়নে এবং ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটিতে টুকরো ইট ফেলে সংস্কারের কাজ সম্পন্ন করেন। তাঁর এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি হওয়ার আগেই রহিদুল ইসলাম রহিদ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়নে একইভাবে কাজ করে যাবেন।
মোঃ রহিদুল ইসলাম রহিদ বলেন, “মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি একটি উন্নত, সুন্দর ও আধুনিক ২ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে চাই।”
এলাকাবাসীর মতে, জনসেবার প্রতি তাঁর আন্তরিকতা ও উন্নয়নমুখী উদ্যোগ ভবিষ্যতে এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইনশাআল্লাহ, সকলের দোয়া ও সমর্থনে গড়ে উঠুক একটি উন্নত, সুন্দর ও আধুনিক ২ নম্বর ওয়ার্ড।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০