news editor
৩০ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতের নির্দেশে বসতবাড়িতে প্রবেশ নিশ্চিতের পর বাদীকে উচ্ছেদের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে আদালতের নির্দেশে বসতবাড়িতে প্রবেশ ও বসবাস নিশ্চিত করার পর বাদীকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জানা গেছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, গাইবান্ধার মামলা নং ৩৮৭/২০২৪ (সাদুল্লাপুর)-এর আদেশ অনুযায়ী বাদী মনি বেগম (পিতা: মো. ফজার রহমান, গ্রাম: হরিনাথপুর, উপজেলা: সাদুল্লাপুর, জেলা: গাইবান্ধা)-কে নালিশি বসতবাড়িতে প্রবেশ ও বসবাসের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়।

আদালতের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে একটি নোটিশ জারি করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও মামলার প্রেষণকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে সংশ্লিষ্ট সকলকে আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে তা প্রতিপালনের আহ্বান জানানো হয়।

নোটিশ অনুযায়ী, আদালতের পূর্বের আদেশের ধারাবাহিকতায় ১৫ জুন ২০২৬ তারিখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে, সাদুল্লাপুর থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় মনি বেগমকে ওই বসতবাড়িতে প্রবেশ ও বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, বাড়ি বুঝিয়ে দেওয়ার পর থেকে বিবাদীপক্ষ বিভিন্ন সময় মনি বেগমের কাছে চাঁদা দাবি করে এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুন ২০২৬ রাতে আফরুর ছেলে হাজিবের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি মনি বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে বলে অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে সাদুল্লাপুর থানায় কোনো অভিযোগ দায়ের বা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা উদ্ঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০