news editor
১০ মে ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাক চূর্ণবিচূর্ণ: ঝিনাইদহের চালক নিহত, সহযোগী হাসপাতালে

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে একটি অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে প্রাণ হারালেন ট্রাকচালক মনোয়ার হোসেন (৩৩)। রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহযোগী রায়হান (২৯) গুরুতর আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত হেলপার রায়হান জানান, ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের ট্রাকটি নিয়ে তারা আকিজ রিসোর্সেসের ডিপোর সামনে পৌঁছালে একটি অরক্ষিত ক্রসিং পার হওয়ার সময় যশোরগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনটি ট্রাকটিকে সজোরে আঘাত করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনের ধাক্কায় চালক মনোয়ার ট্রাক থেকে ছিটকে রেললাইনের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে থাকে। এই দুর্ঘটনার জেরে যশোর-খুলনা রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বিচ্ছিন্ন ছিল।

নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত রায়হান একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় মোটর শ্রমিক ও চালকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শ্রমিক নেতা নূর শেখ জানান, আকিজ রিসোর্সেসের ডিপো থেকে কয়লা লোড করতে নিয়মিত এই রেললাইন পার হতে হয়, কিন্তু ক্রসিংটি অরক্ষিত থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একজন সহকর্মীকে হারানোর শোকে তারা দ্রুত ওই স্থানে গেটম্যান নিয়োগ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অরক্ষিত ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০