news editor
৯ মে ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপসংস্কৃতির ছোবলে ধ্বংসের মুখে এক প্রজন্ম: সতর্কবার্তা বিএমইউ উপাচার্যের

নরসিংদী প্রতিনিধি: “গত দুই দশকে সমাজে সন্ত্রাস, বেয়াদবি ও অপসংস্কৃতিকে প্রশ্রয় দেওয়ার ফলেই একটি পুরো জেনারেশন আজ ধ্বংসের মুখে।” এমন কঠোর ও উদ্বেগময় মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি বলেন, “অন্যায়, মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজিকে যারা বছরের পর বছর লালন করেছে, তারা শুধু শিক্ষাব্যবস্থাকেই ক্ষতিগ্রস্ত করেনি; তারা একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর।”

শুক্রবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বর্ণিল আলোকসজ্জা, ব্যাপক জনসমাগম ও প্রাণবন্ত আয়োজন। হাজারো মানুষের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা, মানপত্র ও সম্মাননা ক্রেস্টের মাধ্যমে ডা. এফ এম সিদ্দিকীকে সংবর্ধনা জানানো হয়। স্থানীয় শিক্ষিত সমাজ, তরুণ প্রজন্ম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠ যেন জনসমুদ্রে পরিণত হয়।

বিএমইউ উপাচার্য আরও বলেন, “আমরা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করি। কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক, আইনের মুখোমুখি তাকে হতেই হবে।”

তিনি চরাঞ্চলকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি এমন একটি সমাজ দেখতে চাই, যেখানে গভীর রাতেও শিশু, নারী ও বৃদ্ধরা নির্ভয়ে চলাচল করতে পারবেন। এজন্য প্রয়োজন সামাজিক ঐক্য, সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ।”

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার আশপাশে যেখানেই মাদকের আস্তানা বা অপরাধের কেন্দ্র গড়ে উঠুক, তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সমাজকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, অধ্যাপক ডা. সোহেলা রহমান, ডা. সুহাগ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. কাইয়ুম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০