news editor
১৫ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার অভিযুক্তরা। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহল। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিহত রুহুল আমিন এর ছেলে সাংবাদিক রফিক জানান, গত ২০ এপ্রিল পূর্ব পরিকল্পিতভাবে মানসিক ও শারিরীক হেনস্থার মাধ্যমে তার পিতাকে হত্যা করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মামলার মূল আসামিদের আটক করতে পারেনি পুলিশ। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

আসামিরা হলো সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারা দক্ষিন ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত: কাজী সুরুজ মিয়ার ছেলে (ফিরিঙ্গির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের) শিক্ষক
আব্দুর সাত্তার মাষ্টার ও মৃত:কাজী আলী আকবরের ছেলে ( পিপুলিয়া কলেজের শিক্ষক) কাজী বিল্লাল হোসেন (খোকন)।
সাংবাদিক রফিক অভিযোগ করে বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ এতদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা ন্যায়বিচার চাই। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহতের স্বজনরা জানান, পরিবারের সদস্যরা এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি। বিচারহীনতার আশঙ্কায় তারা উদ্বিগ্ন।
স্থানীয় বাসিন্দারা বলেন, একটি হত্যা মামলার আসামিরা দীর্ঘ সময় ধরে গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে।

আসামি আব্দুর সাত্তার মাষ্টার এর সম্পর্কে জানতে চাইলে সদর দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ইকবাল বলেন, আব্দুস সাত্তার মাস্টারের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে আমি জানতে পেরেছি। এই শিক্ষক কোন ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছে স্কুলে, আমার উপজেলা সহকারি শিক্ষা অফিসার স্কুল পরিদর্শন করে হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত দেখানো হয়েছে।কোন প্রকার ছুটি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকায় আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম। জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
নিহতের পরিবার সরকারের নিকট এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০