news editor
১৮ মে ২০২৬, ৪:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

আব্দুর রাজ্জাক সরকার,গাইবান্ধা : দীর্ঘ প্রায় দুই বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুরে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।

রোববার বিকেলে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনের নেতৃত্বে মিছিলে উপজেলা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা শহর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের উপস্থিতি আর শ্লোগানে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শেষে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনর্গঠন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।”

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, “পদ কিংবা নেতৃত্ব নয়, যুবদল করি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তারাই যুবদলের প্রকৃত শক্তি।”

আনন্দ মিছিলের কর্মসূচিতে উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল ও বিএনপিসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০