রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জ রায়গঞ্জের ধানগড়া মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংকে মরা মুরগী ফেলায় দূর্গন্ধে বিঘ্নিত হচ্ছে ক্লাস।
সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, অত্র বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম পাশের টয়লেটের সেফটি ট্যাংকির ঢাকনা ভেঙ্গে মরা মুরগী ফেলায় দূর্গন্ধ ছড়াচ্ছে। এ বিষয়ে প্রধান শিক্ষক মোছাঃ সেহেলী খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এমতবস্থায় বাতাসে দূর্গন্ধ ছড়িয়ে পড়ায় কোমলমতি শিক্ষার্থীদের বিঘ্নিত হচ্ছে ক্লাসের।
শিক্ষার্থীরা জানান, শ্রেণীকক্ষে পরীক্ষা দিতে দরজা জানালা বন্ধ করে নাকে রুমাল দিয়ে থাকলেও দূগন্ধে বমি ও মাথা ঘুরায়। স্কুলের আশে পাশে ৬ থেকে ৭ টি মুরগির খামার আছে। অভিভাবক আখি খাতুন ও সিদ্দিক প্রামাণিক জানান, সন্তানরা ক্লাসে যেতে চায় না। প্রধান শিক্ষক সেহেলী খাতুন বলেন, থানা লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়েছে, মরা মুরগির দূর্গন্ধের কারণে প্রতিষ্ঠানে অবস্থান করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান বলেন, প্রশাসনিক ভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে পরবর্তীতে কেউ কোমলমতি শিশুদের পড়াশোনার পরিবেশ নষ্ট করতে পারবে না।
অভিযোগ প্রাপ্তি প্রসঙ্গে এস আই শাহীন আলম মুঠোফোনে বলেন,সরেজমিনে পরিদর্শন পূর্বক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন