news editor
২৬ মে ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব: যশোর-নড়াইলে কঠোর নজরদারি

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যশোর ও নড়াইল জেলায় বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে র‍্যাব-৬। কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, পশুর চামড়া কেনাবেচা কেন্দ্র এবং টার্মিনালসহ জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল।

মঙ্গলবার যশোরের রাজারহাট পশুর হাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।
তিনি জানান, ঈদুল আযহাকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে যেকোনো ধরনের জালিয়াতি ও অপরাধমূলক তৎপরতা রুখতে বিশেষ পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বিশেষ করে রাজারহাট ও বকচর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাল নোটের বিস্তার রোধে স্থাপন করা হয়েছে আধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন।

মেজর ফজলে রাব্বী আরও উল্লেখ করেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেলস্টেশন ও মহাসড়কগুলোতে র‍্যাবের নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম।নিরাপত্তা ব্যবস্থা ঈদ পরবর্তী সময় পর্যন্ত বজায় থাকবে উল্লেখ করে তিনি যেকোনো জরুরি প্রয়োজনে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের র‍্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০