news editor
২ মার্চ ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশুপ্রেমী শিক্ষিকাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

0-3840x2160-0-0-{}-0-12#

রিটন ইসলাম : জাতীয় প্রেসক্লাবে দুই মার্চ সোমবার বিকেলে পশুপ্রেমী শিক্ষিকাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী নাসরিন আক্তার তার লিখিত বক্তব্য বলেন,

রাজধানীর ধানমন্ডি এলাকায় বেওয়ারিশ কুকুর-বিড়ালকে খাওয়ানো ও সেবা করার অপরাধে সৈয়দা নাসরিন আক্তার নামে এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে হেনস্তা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী ধানমন্ডির বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) একজন শিক্ষিকা এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।​এ ঘটনায় বিচার চেয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি নং-১২৩৬) করেছেন তিনি।​ঘটনার বিবরণ​সংবাদ বিজ্ঞপ্তিতে নাসরিন আক্তার জানান, তিনি দীর্ঘদিন ধরে ধানমন্ডি পশ্চিম এলাকার রাস্তাঘাটে থাকা ক্ষুধার্ত কুকুর ও বিড়ালকে নিজ খরচে খাবার এবং চিকিৎসা দিয়ে আসছেন। এলাকার অনেক বাড়ির মালিক তাকে এই কাজে উৎসাহ দিলেও গত ১৩ ফেব্রুয়ারি রাতে স্কুল থেকে ফেরার পথে তিনি নজিরবিহীন হেনস্তার শিকার হন।​তিনি অভিযোগ করেন, ধানমন্ডি ৭৬ নম্বর বাড়ির সামনে জাকির হোসেন সান্টু (৫৫) নামে এক ব্যক্তি তাকে গতিরোধ করেন এবংতুই-তোকারি সম্বোধন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। সান্টু তাকে হুমকি দিয়ে বলেন, “সব কুকুর-বিড়াল বস্তাবন্দি করে তোর ঘরে নিয়ে যা, এই এলাকায় আর কোনোদিন আসবি না। আসলে তোকে গুলি করে মারবো।”​অবরুদ্ধ ও প্রাণনাশের হুমকি​ভুক্তভোগী শিক্ষিকা জানান, তাকে প্রায় ৩৫ মিনিট রাস্তায় আটকে রেখে মানসিকভাবে নির্যাতন করা হয়। যখন তিনি নিজের অপরাধ জানতে চান, তখন অভিযুক্ত ব্যক্তি বলেন— এসব পশুকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখা ও তাদের চিৎকারে মানুষের ঘুমের সমস্যা হওয়াই নাসরিনের অপরাধ। পরবর্তীতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছে বিচার চাইলেও তারা নাসরিনকেই ওই এলাকায় আর না আসার জন্য চাপ প্রয়োগ করেন।​পূর্বের হামলা ও নিরাপত্তা শঙ্কা​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও গত বছরের জুলাই মাসে একই কারণে সামীউল ইসলাম তারা নামে এক ব্যক্তি তাকে পথ আটকে হেনস্তা ও হত্যার হুমকি দিয়েছিলেন। বারবার এমন ঘটনায় নাসরিন আক্তার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।​নাসরিন
আক্তার বলেন, “আমি অবলা প্রাণীদের সেবা করি, এটা কি আমার অপরাধ? আমাকে যেভাবে প্রকাশ্যে অপমান ও হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমি তার সুষ্ঠু বিচার চাই।” তিনি গণমাধ্যম ও প্রশাসনের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০