news editor
৮ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর রায়পুরায় মানব পাচার প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ওমর ফারুক; নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আশ্বাস প্রকল্পের আওতায় সুইজারল্যান্ডের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন। অনুষ্ঠানে মানব পাচারের ঝুঁকি, প্রতিরোধে স্থানীয় কমিটির ভূমিকা, ভুক্তভোগীদের সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ জন্য ইউনিয়নভিত্তিক প্রতিরোধ কমিটি সক্রিয় করা, সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং ইউনিয়ন পরিষদের বাজেটে মানব পাচার প্রতিরোধ বিষয়ক বরাদ্দ অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও মানব পাচার প্রতিরোধে স্থানীয় বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে বক্তব্য দেন উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মনি আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা নাদিরা আক্তার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাকিব নাজির, সংরক্ষিত নারী সদস্য খালেদা পারভীন, ইউপি সদস্য মোকাররম হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভা শেষে মানব পাচার প্রতিরোধে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০