news editor
২৬ জুন ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সকালে কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম ভবনের দক্ষিণ-উত্তর কোণে একটি লাল শপিং ব্যাগ দেখতে পান। পরে তিনি কাছে গিয়ে টিনের ফাঁকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি টহল দল, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং সিআইডির একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।

মৃত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবক হলেন মো. রুমন আলী (২৫-২৬)। তিনি দিনাজপুর জেলার কোতয়ালী থানার বটতলী এলাকার মো. তৈয়বুর রহমান ও মোছা. সাহিনা বেগমের ছেলে। এছাড়া তার নানার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়ায়, মেরী স্টোপ ক্লিনিক সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুমন আলী ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার সর্বশেষ মোবাইল কল রাত ১০টা ৩১ মিনিটে হয়েছিল বলে জানা গেছে।

ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির সদস্যরা আলামত সংগ্রহসহ প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০