news editor
৮ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জহুরা উসমান খান মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জহুরা উসমান খান ইসলামিয়া দাখিল মাদরাসার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান।

বুধবার (৬ মে) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে ​২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সহায়তা।
​মাদরাসার সহ-সভাপতি মানিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কবি জসিম উদ্দিন খাঁন বলেন, জীবনে সাফল্য অর্জনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো ফলাফল শিক্ষা জীবনের এক একটি মাইলফলক। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
​মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. নিজাম উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আব্দুল মালিক।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা, মাদরাসার সহকারী শিক্ষক নবীবুর রহমান ও জাকিয়া বেগম।
​ক্বারী মানিক মিয়ার পবিত্র কুরআন তিলাওয়াত ও সংবর্ধিত শিক্ষার্থী ছাবিব খানের ইসলামি সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্টানের অতিথিরা।
এসময় মাদরাসার সহকারী মৌলভী লায়েক আহমদ, দিদারুল ইসলাম, জৈন উদ্দিন, আনছার আহমদ, সহকারী শিক্ষক মোছা. শিউলী বেগম, মোছা. লিজা বেগম, মো. আব্দুল করিম, জুনিয়র মৌলভী মো. আলা উদ্দিন পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০