আব্দুর রাজ্জাক সরকার গাইবান্ধাঃ গাইবান্ধা -পলাশবাড়ী গ্রেফতারকৃত মিজানুর রহমান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি। তিনি গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাবা গোলাম মোস্তফাকেও আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তদন্তে মিজানের হামলার সঙ্গে সরাসরি ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সময় তার উপস্থিতি, আসামিদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ এবং তার বাসায় প্রধান আসামিসহ কয়েকজনের অবস্থানের তথ্য মিলেছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন