news editor
১৯ জুন ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় মাদক ব্যবসা ছাড়তে বলায় বাবা-ছেলের ওপর হামলা

মোঃ রেজাদুল ইসলাম রেজা,স্টাফ রিপোর্টার : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাশেম বাজার এলাকায় মাদক ব্যবসা ছাড়ার পরামর্শ দেওয়ায় বাবা ও ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মো. মোস্তফা কামাল (৩৭) গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এজাহার সূত্রে জানা যায়, হাশেম বাজার পূর্বপাড়ার বাসিন্দা মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। তিনি স্থানীয় আতিকুর রহমান (৩৫) ও আলমগীর হোসেনকে (৩২) মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৭ জুন ভোরে হাশেম বাজারে জামাল উদ্দিনকে থাপ্পড় মারেন অভিযুক্তরা।

বিষয়টি জানতে পেরে জামাল উদ্দিনের ছেলে মোস্তফা কামাল ওইদিন বিকাল ৩টার দিকে হাশেম বাজারের রেজাউল মিয়ার চায়ের দোকানের সামনে অভিযুক্তদের কাছে কারণ জানতে চান। এ সময় আলমগীরের হুকুমে আতিকুর রহমান চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আতিকুর চোখা ইট দিয়ে মোস্তফা কামালের মাথায় আঘাত করেন। তিনি সরে যেতে চাইলে আঘাত বাম চোখের পাশে লেগে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় আতিকুর রহমান মোস্তফা কামালের কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে রবি সীম কোম্পানির নগদ ৩০,০০০ টাকা ছিনিয়ে নেন। স্থানীয় মাসুদ মিয়া, রেজাউল করিমসহ অন্যরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

পরে স্থানীয়দের সহায়তায় আহত মোস্তফা কামালকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে ভর্তি থাকায় তার কথামতো এজাহার লিখে ছোট ভাই রেজওয়ান আহম্মেদের মাধ্যমে থানায় পাঠানো হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
: গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত মোস্তফা কামাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০