news editor
২৪ মে ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“কোরবানির আনন্দে মুখর গড়েয়া পশুর হাট — নিরাপদ ও স্বস্তির, ক্রেতা-বিক্রেতার ভিড়”

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে জমে উঠেছে গরু-মহিষের বৃহৎ পশুর হাট। দূর-দূরান্ত থেকে আসা বেপারিরা হাটে নিয়ে এসেছেন ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের কোরবানির পশু। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো হাট এলাকা।
হাটে দেশীয় জাতের গরুর পাশাপাশি উন্নত জাতের গরু ও মহিষের সমাহার দেখা গেছে। ক্রেতারা তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পশু কিনতে ভিড় করছেন। বিক্রেতারাও আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকেনা আরও বাড়বে।
হাট ইজারাদারের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নেয়া হয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। বিশুদ্ধ পানির ব্যবস্থা, পশু রাখার নির্দিষ্ট স্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের একটি টিম সার্বক্ষণিক নজরদারিতে কাজ করছে। জাল নোট প্রতিরোধে হাটে স্থাপন করা হয়েছে ব্যাংকের বিশেষ বুথ, যেখানে টাকা যাচাইয়ের সুবিধা পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা।
সব মিলিয়ে গড়েয়া পশুর হাটে এবার কোরবানির ঈদকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় কেনাবেচার পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন হাটে আসা সাধারণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০