news editor
৩০ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে শুরু হলো দি বুলবুল সার্কাস ও মেলা

মোঃ সুজন আহমেদ, ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠে তরঙ্গ সাংস্কৃতিক নাট্যগোষ্ঠীর উদ্যোগে শুরু হয়েছে দি বুলবুল জয়ার সার্কাস ও মেলা। শনিবার বিকেল ৬ টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিরাজগঞ্জ পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। তবে জরুরি কাজের কারণে তিনি ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গড়া উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মুজাহিদ স্বপন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হীরক,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান এবং সাবেক পৌর বিএনপি সভাপতি শামসুল হক সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, দীর্ঘদিন পর ভাঙ্গুড়ায় এমন একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই মেলাকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, হইচই, সংঘাত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মেলায় কোনো ধরনের অশ্লীলতা বা অসামাজিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)। এ সময় ওসি জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বক্ষণ মেলাটি মনিটরিং করবে এবং দর্শনার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, সার্কাস ও মেলাটি সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১০

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

১১

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

১২

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১৩

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১৪

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১৫

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৬

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৭

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৮

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৯

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

২০