news editor
২৯ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন সাংসদ কাজলের

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালুর আবেদন জানানো হয়েছে। কক্সবাজার-৩ (২৯৬) তথা (ঈদগাঁও, সদর, রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর এ সংক্রান্ত আবেদনের চিঠি (ডায়েরি নম্বর- ৩১। তারিখ ২৪/৬/২৬) প্রদান করেন। আবেদনের প্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

আবেদনে সাংসদ লুৎফুর রহমান কাজল উল্লেখ করেন, কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অন্তর্গত ইসলামাবাদ ইউনিয়ন একটি জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চল চিংড়ি ও লবণ চাষের জন্য সুপরিচিত। এছাড়া এখানকার বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকেন। ইসলামাবাদের নিকটবর্তী ইসলামপুর লবণ শিল্প এলাকা। যা এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি প্রধান কেন্দ্র।
চিঠিতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, পূর্বে চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি প্রদান করত। যার সুফল ভোগ করতেন স্থানীয় জনগণ। কিন্তু অজ্ঞাত কারণে উক্ত স্টেশনে যাত্রা বিরতি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে এলাকার সাধারণ জনগণ, শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জনস্বার্থে ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনার নিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম- কক্সবাজার রুটের লোকাল ট্রেন সমূহ এবং উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করতে প্রতিমন্ত্রীকে সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। তিনি বিষয়টি বিবেচনায় নেয়া সহ
কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০