news editor
৮ জুন ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল, আটক-৪৫

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের মাটিয়ারা এলাকায় মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এঘটনায় অন্তত ৪৫ জনকে আটকের পাশাপাশি পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করেন।

তবে মিছিলটি মাটিয়ারা পার হয়ে চাষাপাড়া নামকস্থানে পৌঁছানোর পূর্বেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করে। এসময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ৪৫ জনকে আটক করেছেন ও ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের মাটিয়ারা নামকস্থান স্থানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলটি মহাসড়কের চট্টগ্রামগামী লেনে কিছুটা অগ্রসর হয়ে চাষাপাড়া নামকস্থানে পৌঁছানোর পূর্বেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে মিছিলের খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৫ জনকে আটক ও ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কুমিল্লা সদর দক্ষিণ ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ৪৫ জনকে আটক করেছে। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আটকদের পরিচয় প্রকাশ করা হবে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২টি মিনিবাস ও ৩টি হায়েস মাইক্রোবাস জব্দ করেছেন।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার নোয়াখালীতে পৃথক দুই স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুটি মিছিল করে। এ সময় মিছিলকারীরা শেখ হাসিনার পক্ষে ‘জয় বাংলা’ এবং ‘মব, সন্ত্রাস ও চাঁদাবাজির’ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে ঘটনার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩

দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার

দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ

নরসিংদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, দেবর-দেবরানির বিরুদ্ধে থানায় অভিযোগ

দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণেই এ বাজেট : এমপি তাহসিনা রুশদীর

‘এগিয়ে চলো ব্রাজিল’, ম্যাচের আগে নেইমারের বার্তা

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন সহ লবণের ন্যূনতম দাম ১৫ টাকা, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০০ শয্যা চকরিয়ার জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক প্রতিশ্রুতি

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

১১

একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব

১২

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ সরকার আলোচনায়

১৫

সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ

১৬

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

১৭

কালাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৮

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

১৯

রাজবাড়ীর বালিয়াকান্দি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃ-ত্যু হয়েছে

২০