news editor
১৪ জুন ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা

শামীম আহমেদ তালুকদার স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলা: লুকদার মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাধীন রামপাশা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার বিস্তার ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মুহাম্মদ সেলিম আহমদ তালুকদারকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

​আজ বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী।

​মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ও কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ তাজ উদ্দীন মাস্টার, আবদুর রহমান, মুহিদ মিয়া, মোহাম্মদ আবদুর রশীদ, মোহাম্মদ মসুদ মিয়া ও মুহাম্মদ মখলিছ মিয়া। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মুহাম্মদ তোফায়েল আহমদ সিফু ও হাফিজ মুহাম্মদ রিয়াজ আহমদসহ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মুহাম্মদ সেলিম আহমদ তালুকদারের মতো দানশীল ও সমাজসেবক ব্যক্তিবর্গের অবদান দ্বীনি শিক্ষার প্রসারে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার অগ্রযাত্রায় তাদের এই নিঃস্বার্থ সহযোগিতা আগামী দিনের হাফেজ ও আলেমদের জন্য আরও সুন্দর ও উন্নত পরিবেশ নিশ্চিত করবে।”

​সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “মরহুম হযরত মাওলানা মুফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী (রহ.)-এর প্রতিষ্ঠিত এই কুরআনের বাগানের উসিলায় পুরো এলাকা কুরআনের আলোয় আলোকিত হয়েছে। আমাদের মেহনত ও পরিশ্রমের মাধ্যমেই এই দ্বীনি প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখতে হবে।” এ সময় তারা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও মাদ্রাসার সার্বিক উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​ পরিশেষে শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর পরিচালনায় এক আবেগঘন মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০