news editor
১৭ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারীসহ ১০ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার: পাবনা সদর ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ ১০ জন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজা এবং ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারকের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিম এবং চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে পৃথক দুটি টিম এ অভিযান পরিচালনা করে। পাবনা সদর উপজেলার লস্করপুর, কবিরপুর ও মহেন্দ্রপুর এলাকা এবং চাটমোহর উপজেলার সারোরা ও কুবিরদিয়ার বিভিন্ন চিহ্নিত মাদক স্পটে চিরুনি অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— মালিগাছা গ্রামের ইসমাইল হোসেন ভোলা (৩৭), বাংলাবাজার লঞ্চঘাট এলাকার হৃদয় (৩০), আরিফপুরের সোহেল (৩৫), ইসলামগাতির নাজমুল (৪০), সড়াডাঙ্গী গ্রামের জাহাঙ্গীর (৩৫), ভাদ্রা গ্রামের শামীম হোসেন (৫০), সারোরা গ্রামের রিনা খাতুন (৩৫), উথুলী গ্রামের বাবু আলী (৪২), ধরোইল গ্রামের জহুরুল ইসলাম (৫০) এবং মথুরাপুর গ্রামের মানিক হোসেন (৪৫)।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান এবং ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলমসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, “পাবনা জেলাকে মাদকমুক্ত করতে এবং মাদক চোরাকারবারিদের নেটওয়ার্ক ভেঙে দিতে ডিএনসি নিরলসভাবে কাজ করছে। মাদকের ভয়াল আগ্রাসন রোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০