news editor
১৪ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি (জয়পুরহাট-২: কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) শনিবার (১৩ জুন) বিকেল ৫টায় উপজেলার পুনট শান্তিনগর সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কালাই উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হলো।”
তিনি আরও বলেন, “চলতি বছর জয়পুরহাট জেলায় ৫ লাখেরও বেশি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতেও সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহাবুব, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, ম্যাচের আগে নেইমারের বার্তা

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন সহ লবণের ন্যূনতম দাম ১৫ টাকা, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০০ শয্যা চকরিয়ার জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক প্রতিশ্রুতি

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশ্বনাথে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

একবেলা খাবার আর ৫০ টাকার বিনিময়ে বিকিয়ে যাওয়া মুসার শৈশব

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ সরকার আলোচনায়

সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ

১০

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

১১

কালাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

১৩

রাজবাড়ীর বালিয়াকান্দি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃ-ত্যু হয়েছে

১৪

মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড

১৫

বাজেটকে স্বাগত জানাতে মোকামতলায় মিছিল, প্রস্তুতি সভায় বিএনপি নেতাদের ব্যাপক কর্মসূচির ঘোষণা

১৬

বিজিবির অভিযানে সীমান্তে প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স আটক

১৭

পাঁচবিবিতে ষ্টাটআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন

১৮

পাবনায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১২ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

১৯

ভাঙ্গুড়ায় অতিরিক্ত সচিব কবির আহামদের সঙ্গে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০