news editor
১৬ মে ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি: ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যা এবং মসজিদ-মাদ্রাসা ভাঙচুরের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নরসিংদী তানজিমুল মাদারিসিল কওমিয়া ও নরসিংদী জেলা ইমাম পরিষদের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি নরসিংদী পৌরসভা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার। বক্তারা অভিযোগ করে বলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না হলে ভারত অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিসরে এসব ঘটনার প্রতিবাদ জানানো উচিত। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকেও এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতী রবিউল ইসলাম, মাওলানা নুরুল কবির গাজীপুরী, মাওলানা মুফতি শফিউল্লাহ, মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মুফতী শফিকুল ইসলাম, মুফতি নুর মোহাম্মদ, মুফতি অলিউল্লাহ, মাওলানা আলী হোসেন ও মুফতী সানাউল্লাহসহ আরও অনেকে।
মুফতি নুরুল হুদার সঞ্চালনায় সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০