news editor
১৭ জুন ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের মাদককারবারী করিম বগুড়ায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় মাদক বিরোধী অভিযানে অরিন পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ থেকে নিষিদ্ধ ঘোষিত অবৈধ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার, টেকনাফ থানা কলেজ পাড়ার পিতা মৃত নূর আহমদ এর ছেলে মোঃ আব্দুল করিম (৩৯) কে গ্রেফতার করে, ডিএমসি।

গ্রেফতারকৃত আসামী হলো অবৈধ ইয়াবা ট্যাবলেট কারবারী, মোঃ আব্দুল করিম (৩৯), পিতা মৃত নূর আহমদ, মাতা মৃত সুফিয়া খাতুন,
সাং-কলেজপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
আজ (১৭ জুন) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকাস্থ ঢাকা টুু রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে নিউ চলাচল ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার অবস্থান করে, একটি অরিন নামীয় যাত্রীবাহী কোচ উক্ত স্থানে আসা মাত্র সংকেত প্রদান করিলে গাড়ীটি রেইডিং টিমের সংকেত বুঝতে না পেরে গোকুল এলাকা হয়ে গাইবান্ধাগামী পথে অগ্রসর হতে থাকে। তৎপরবর্তীতে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত রেইডিং টিমকে নিয়ে উক্ত কোচটিকে অনুসরন করে যেতে থাকি। এক পর্যায়ে কোচটি বগুড়া জেলার সীমানা ক্রস করে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জগামী পথে এগোতে থাকলে পূনরায় উদ্ধর্তন কর্তৃপক্ষকে মুঠো ফোনে অবহিত করে তাদের অনুমতিক্রমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা গোবিন্দগঞ্জ দক্ষিণ বাসস্ট্যান্ড নামক এলাকার হুদা মটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা টু গাইবান্ধাগামী অরিন পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৫৭২২ বাসের A-4 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ ও তার ব্যাগ তল্লাশী করে, নিষিদ্ধ ঘোষিত অবৈধ ইয়াবা ট্যাবলেট ২ হাজার পিস ও মোবাইল ফোন ২টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া’র পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে, নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০