news editor
৩০ মে ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরায় আলেমের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি

ওমর ফারুক: নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কারণে তরুণ আলেম মাওলানা ওমর ফারুকের ওপর হামলার অভিযোগ তুলে এর সুষ্ঠু বিচার এবং এলাকায় মাদক-সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ওলামা পরিষদ রায়পুরা উপজেলা শাখা। সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় মাওলানা ওমর ফারুক একাধিকবার হামলার শিকার হয়েছেন। তারা দাবি করেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একজন ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজসচেতন নাগরিকের ওপর ধারাবাহিক হামলা শুধু ব্যক্তি নিরাপত্তার বিষয় নয়, বরং সমাজে ন্যায়বিচার ও সামাজিক স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। তারা প্রশাসনের কাছে হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় সম্মিলিত ওলামা পরিষদের নেতারা সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে সম্মিলিত ওলামা পরিষদের নেতৃত্বে উপজেলার আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা ওমর ফারুকের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং চরাঞ্চলে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

উখিয়ায় বিজিবির সঙ্গে সশস্ত্র দলের গোলাগুলি, জি-থ্রি রাইফেল ও ৪ হাজার ইয়াবা উদ্ধার

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

রায়গঞ্জে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিনিয়র স্টাফ নার্সের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ ধোবাউড়া মন্জুরুল হক হত্যা মামলার বাদী আসামী গ্রেফতারের জন্য প্রসাশন এর দ্বারে দ্বারে ঘুড়ছে

১০

মদনে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্যফ্রন্টের আহব্বায়ক কমিটি গঠন

১১

গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

১২

কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

১৩

বেনাপোল সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

১৪

বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযান: মে মাসে গ্রেপ্তার ২১, উদ্ধার ২২৯ পিস ট্যাপেন্টাডল

১৫

মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ

১৬

রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

১৭

কুমিল্লা বুড়িচংয়ে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

১৮

তীব্র গরমে কালাই আন নাজাত ফাউন্ডেশনের বিনামূল্যে শরবত বিতরণ

১৯

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

২০