news editor
৫ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযান: মে মাসে গ্রেপ্তার ২১, উদ্ধার ২২৯ পিস ট্যাপেন্টাডল

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় ধারাবাহিকভাবে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কালাই থানা পুলিশ। গত মে মাসজুড়ে পরিচালিত অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যা বর্তমানে দেশে অপব্যবহৃত মাদকের অন্যতম একটি উপাদান হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন সক্রিয় মাদক ব্যবসায়ী এবং ১৩ জন মাদকসেবী রয়েছেন। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৮টি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
অন্যদিকে, মাদকসেবনের দায়ে আটক ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ আইনানুগ শাস্তি প্রদান করা হয়েছে। পুলিশের এ ধরনের কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালাই থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় থাকবে।
পুলিশের চলমান এ অভিযানের ফলে কালাই উপজেলায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

উখিয়ায় বিজিবির সঙ্গে সশস্ত্র দলের গোলাগুলি, জি-থ্রি রাইফেল ও ৪ হাজার ইয়াবা উদ্ধার

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

রায়গঞ্জে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিনিয়র স্টাফ নার্সের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ ধোবাউড়া মন্জুরুল হক হত্যা মামলার বাদী আসামী গ্রেফতারের জন্য প্রসাশন এর দ্বারে দ্বারে ঘুড়ছে

১০

মদনে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্যফ্রন্টের আহব্বায়ক কমিটি গঠন

১১

গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

১২

কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

১৩

বেনাপোল সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

১৪

বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযান: মে মাসে গ্রেপ্তার ২১, উদ্ধার ২২৯ পিস ট্যাপেন্টাডল

১৫

মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ

১৬

রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

১৭

কুমিল্লা বুড়িচংয়ে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

১৮

তীব্র গরমে কালাই আন নাজাত ফাউন্ডেশনের বিনামূল্যে শরবত বিতরণ

১৯

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

২০