নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩১ মে রবিবার বিকাল ৪ ঘটিকায় ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক ঈদ পুনর্মিলনী, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা শাখার আমীর মোঃ আলী মর্তুজা। জামায়াতের রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনপ্রিয় জননেতা প্রফেসর শায়খ ড. মাওলানা মুহাম্মাদ আব্দুস সামাদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, ধুনট উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক ছাত্রনেতা আলহাজ্ব উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, শহর শাখার সাবেক সভাপতি রুহুল আমিন বিশ্বাস, শামিম রেজা ও উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ।
মন্তব্য করুন