news editor
২০ মে ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর পুলিশে নতুন হাওয়া ৩ থানায় রদবদল, কেশবপুরে প্রথম নারী ওসির ইতিহাস

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা আরও গতিশীল করতে যশোর জেলা পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ তিনটি থানা—কেশবপুর, বাঘারপাড়া ও ঝিকরগাছায় দায়িত্ব নিয়েছেন নতুন তিনজন অফিসার ইনচার্জ (ওসি)। মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ থানার চেয়ারে বসেন।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এবারের রদবদলে সবচেয়ে বড় চমক এসেছে কেশবপুর থানায়, যা যশোর জেলা পুলিশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

যশোরের ইতিহাসে এই প্রথম কোনো থানার প্রধান হিসেবে (ওসি) একজন নারী কর্মকর্তা দায়িত্ব পেলেন। কেশবপুর থানার হাল ধরেছেন মোসা. রোকসানা খাতুন। এর আগে তিনি কোর্ট ইনসপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করা রোকসানা খাতুন একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। তার এই নিয়োগকে স্থানীয় সচেতন মহল নারী ক্ষমতায়ন ও পুলিশি সেবার গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

অভিজ্ঞতার ওপর ভরসা রেখে বাঘারপাড়া থানায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে শাহ জালাল আলমকে। তিনি এর আগে ঝিকরগাছা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাঘারপাড়া অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।

শাহ জালাল আলমের বিদায়ের পর ঝিকরগাছা থানার শূন্য পদে যোগ দিয়েছেন ইনসপেক্টর গোলাম কিবরিয়া। যশোর জেলায় আসার আগে তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। সেখানে কাজের ভালো ট্র্যাক রেকর্ড থাকায় ঝিকরগাছার মতো গুরুত্বপূর্ণ থানার আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সফল হবেন বলে আশা করছে জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি রুটিন বদলির অংশ হলেও নতুন কর্মকর্তারা তাদের মেধা ও অভিজ্ঞতা দিয়ে স্থানীয় জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেবেন এবং অপরাধ দমনে কঠোর ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০