news editor
৩ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে এবং ঢাকায় গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংক বগুড়া শাখার সামনে “সচেতন গ্রাহক ফোরাম বগুড়া”র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া বারের আইনজীবী শাহীন মিয়া। শ্রমিক নেতা আজগর আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা, আইনজীবী আল আমীন, প্রভাষক ড. হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, হাসান আলী, ইব্রাহিম হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাইফুল ইসলাম ভান্ডারী, শাহনেওয়াজ রেবা ও লুৎফা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর ব্যাংকটির আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তারা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানান এবং দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

উখিয়ায় বিজিবির সঙ্গে সশস্ত্র দলের গোলাগুলি, জি-থ্রি রাইফেল ও ৪ হাজার ইয়াবা উদ্ধার

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

রায়গঞ্জে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিনিয়র স্টাফ নার্সের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ ধোবাউড়া মন্জুরুল হক হত্যা মামলার বাদী আসামী গ্রেফতারের জন্য প্রসাশন এর দ্বারে দ্বারে ঘুড়ছে

১০

মদনে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্যফ্রন্টের আহব্বায়ক কমিটি গঠন

১১

গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

১২

কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

১৩

বেনাপোল সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

১৪

বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযান: মে মাসে গ্রেপ্তার ২১, উদ্ধার ২২৯ পিস ট্যাপেন্টাডল

১৫

মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ

১৬

রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

১৭

কুমিল্লা বুড়িচংয়ে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

১৮

তীব্র গরমে কালাই আন নাজাত ফাউন্ডেশনের বিনামূল্যে শরবত বিতরণ

১৯

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

২০