news editor
৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় আলোচিত সালমান হত্যার মূল আসামি গ্রেফতার

সরদার নাছির আহমেদঃ নড়াইলের লোহাগড়া উপজেলার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর বিএনপি কর্মী মো. সালমান খন্দকার (২৫) হত্যাকাণ্ডের মূল হোতা এবং ভাড়াটে খুনি (কন্টাক কিলার) নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই গ্রেফতারের মধ্য দিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পথে বড় ধরনের অগ্রগতি হলো বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃত নয়ন ফকির ওরফে আশিক উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের করিম ফকিরের ছেলে। লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমানের দিকনির্দেশনায় এসআই তারক বিশ্বাস ও পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। আসামিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
ঘটনার প্রেক্ষাপট থেকে জানা যায়, গত বছরের ৮ মে বৃহস্পতিবার রাতে সালমান খন্দকার ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর পাড়ে একটি পিকনিকের আয়োজন করেছিলেন। আনন্দঘন পরিবেশে পিকনিক শেষ করে রাত ১২টার দিকে শামুকখোলা গ্রামে নিজ বাড়িতে ফেরেন সালমান। তবে বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই একটি ফোন কল পেয়ে তিনি পুনরায় বাইরে বেরিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। স্বজনরা রাতভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি।
পরদিন শুক্রবার সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাতপরিচয় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত লাশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সালমানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ সালমানের বলে শনাক্ত করেন। নিহত সালমান খন্দকার উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের মো. খাজা খন্দকারের ছেলে এবং একজন সক্রিয় বিএনপি কর্মী ছিলেন
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সালমান খন্দকার হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করা আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় সাফল্য। হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পরিকল্পনাকারী এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০