news editor
৪ মে ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন মিয়া (২৫) নামের এক যুবক। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল – অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। মৃত ওই যুবক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে এবং পেশায় একজন রাজ মিস্ত্রি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি (চৌকিদার মোড়) থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে আসার পথে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক লিটন রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিমা তাসনীম জানান, দূর্ঘটনায় আহত ব‍্যক্তির মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে রেফার্ড করা হয়। কিছু দুর গিয়ে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আহসান হাবিব জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন‍্য হস্তান্তর করা হবে। থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০