news editor
৬ মে ২০২৬, ১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবির অভিযানে মহাস্থান থেকে ৬ মাদক কারবারি আটক!

(ভ্রাম্যমাণ) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ৪ মে বিকেল ৫টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মহাস্থান ফ্লাইওভারের পূর্ব পাশে একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সেখান থেকে ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার আমসত্ত উত্তরপাড়া এলাকার মোছাঃ মিনুকা (৩৪), মহাস্থান প্রতাপবাজু এলাকার মিলন প্রাং (৩২), টিটু প্রাং (৪৮), মহাস্থান পশ্চিমপাড়া এলাকার জাকের আলী (২৭), রকি ইসলাম (২৫) এবং আপেল মাহমুদ (২৯)।

এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

আটকের পর তাদের বগুড়া ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলে মহাস্থান এলাকার একটি প্রভাবশালী মহল তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চালায় বলে জানা গেছে। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুলিশ আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে।

পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বগুড়া ডিবি’র ওসি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও মাদকমুক্ত মহাস্থান গড়ে তুলতে প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপ জোরদারের দাবি জানিয়েছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০