news editor
৩ জুন ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আব্দুল হামিদ : মৌলভীবাজার সদর উপজেলার ছমুনায় অবস্থিত মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আহ্বায়ক কমিটি গঠন, আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা সৈয়দ আবু ইউসুফ মোঃ মহিউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মুফতি আবু ওয়াক্কাস হালেমী সাহেব।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সমাজে নৈতিক ও আদর্শিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এবং সুশিক্ষিত, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা পালন করা প্রয়োজন। তারা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ কাওসার আলম এবং সৈয়দ আবু বকর মোঃ জাবের। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মৌলভীবাজার জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

উখিয়ায় বিজিবির সঙ্গে সশস্ত্র দলের গোলাগুলি, জি-থ্রি রাইফেল ও ৪ হাজার ইয়াবা উদ্ধার

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ

জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার

রায়গঞ্জে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিনিয়র স্টাফ নার্সের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ ধোবাউড়া মন্জুরুল হক হত্যা মামলার বাদী আসামী গ্রেফতারের জন্য প্রসাশন এর দ্বারে দ্বারে ঘুড়ছে

১০

মদনে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্যফ্রন্টের আহব্বায়ক কমিটি গঠন

১১

গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

১২

কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

১৩

বেনাপোল সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

১৪

বিরুদ্ধে কালাই থানার বিশেষ অভিযান: মে মাসে গ্রেপ্তার ২১, উদ্ধার ২২৯ পিস ট্যাপেন্টাডল

১৫

মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ

১৬

রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

১৭

কুমিল্লা বুড়িচংয়ে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

১৮

তীব্র গরমে কালাই আন নাজাত ফাউন্ডেশনের বিনামূল্যে শরবত বিতরণ

১৯

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

২০