news editor
২৬ জুন ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় পালিত হলো মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬

স্টাফ রিপোর্টার : এসো মাদক পরিহার করি, দেশ বদলাই, পৃথিবী বদলাই” গাইবান্ধা, ২৬ জুন ২০২৬: যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা “মাদককে না বলুন” স্লোগান নিয়ে অংশগ্রহণ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এ কে এম হেদায়েতুল ইসলাম এবং পৌর প্রশাসক মুশফিকুর রহমান। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহারের সামাজিক, শারীরিক ও মানসিক বিপর্যয় তুলে ধরেন। একইসাথে মাদক পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানের শেষ অংশে মাদক প্রতিরোধ বিষয়ে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম ও স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০