news editor
৩০ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়া রেকর্ড সংশোধন মামলার জের ধরে মারামারিতে নারী সহ আহত ৪

মোশাররফ হোসেন জসিম পাঠানঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে মোঃ মুনসুর মিয়া ওরফে ইঞ্জিল মিয়া নেত্রকোনা কোর্টে একটি রেকর্ড সংশোধন মামলা করেন। একই বাড়ির মৃত দুলাল মিয়া ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবি সহ তার লোকজন কে আসামী করে।এর জের ধরে গত ১৩/৫/২৬ ইং তারিখ রোজ বুধবার সকালে ময়লা ফেলা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি এবং হাতাহাতি ঘটনা ঘটে। পরে এক পর্যায় উভয় পক্ষ দেশী অস্ত্র সস্ত্র নিয়ে ঝগড়া জড়িয়ে পড়ে।এ সময় নারী সহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। পরে আহত ব্যক্তিদের চিৎকারে বাড়ির আশে পাশে থাকা লোকজন দ্রুত এগিয়ে আহত লোকজন কে উদ্ধার করে। কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্মরত ডাঃ রোগীদের কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এই ঘটনার আহত ইঞ্জিল মিয়া ছেলে মোঃ রিদয় মিয়া বাদী হয়ে, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন। প্রতিপক্ষ মোঃ হাবিবুর রহমান ওরফে হাবি সহ ৫ জন কে আসামী ও অজ্ঞাত ৪/৫ জন কে আসামী করে।অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই ঘটনার স্থান পরিদর্শন করেন,ঘটনা সত্যতা পায় এবং অভিযোগটি থানার প্রাপ্ত হয়।এই নিয়ে পুরো গ্রাম ও এলাকা আলোচনা সমালোচনা ঝড় উঠে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক,মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে, ভোক্তভোগী পরিবারের লোকজন সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধের চলে আসছে। এই নিয়ে গ্রাম শালিস বৈঠক বসলেও বিষয়টি সুরাহা হয়নি পরে ইঞ্জিল মিয়া কোর্টে রেকর্ড সংশোধন মামলা চলমান থাকা অবস্থায় এই ঘটনাটি ঘটিয়েছে।এদিকে মোঃ জিয়া মিয়া ও আরাধন এর সাথে সাংবাদিক ও মানবাধিকার কর্মীগণ কথা বলে জানা যায় যে তার বাবা দুলাল মিয়া সাফ কাওলা মূলে এই জমি কিনেছে।এ ব্যাপারে মোঃ দুলাল মিয়া স্ত্রী মোছাঃ পারভীন আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানার অভিযোগ দ্বায়েল করেন প্রতিপক্ষ মোঃ জনি সহ ১০ জন কে আসামি করে।এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর সাহায্য কামনা করছে।ভুক্তভোগী পরিবারবর্গ লোকজন। প্রকাশ থাকে যে উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা… চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কৃতিসন্তান আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি আক্তার হোসেন

২

জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

৩

তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

৪

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

৫

এখনো আমি উঠে দাঁড়াই —মায়া এঞ্জুলো, অনুবাদ : আমি

৬

দিনাজপুরে OMS চাল-আটা বিক্রিতে ব্যাপক অনিয়ম: তদারককিহীন ডিলারদের স্বেচ্ছাচারিতা, নীরব কর্তৃপক্ষ ‎

৭

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

৮

‘মিলেমিশে খাওয়া’ হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা

৯

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

১০

পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

১২

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

১৩

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

১৪

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

১৫

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

১৬

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

১৭

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

১৮

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

১৯

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

২০