news editor
২৫ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৭

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, নিয়মিত অস্ত্র মামলার তিন এজাহারনামীয় আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার এক সন্দেহভাজন আসামি এবং দুই পরোয়ানাভুক্ত আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর নির্দেশনায় গত ২৪ ও ২৫ জুন বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে উপ-পরিদর্শক (এসআই) মধুসূদন মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস হাওলাদার (৩৫)-কে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এদিকে, একই দিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপ-পরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র দে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন পেন্নাই এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত অস্ত্র মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন— মিজানুর রহমান (৩২), মো. মামুন (৩৪) এবং মো. জাহিদ (২৪)। তাদের কাছ থেকে একটি কিরিচ, একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার ২৫ জুন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মো. কামরুল হাসান (২২)-কে বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা হিসেবে শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ।
একই রাতে পৃথক অভিযানে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দক্ষিণ পেন্নাই এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মুর্শিদ মিয়া প্রকাশ মোরশেদ (৪০) এবং মো. মামুন (৩৪)-কে গ্রেফতার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০