news editor
১৩ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলোকবালী ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের স্বাবলম্বী প্রোগ্রাম বাস্তবায়ন

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন আলোকবালী ইউনিয়ন মানব কল্যাণ পরিষদ।

সংগঠনটির আয়োজনে শুক্রবার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে অনুষ্ঠিত হয়েছে স্বাবলম্বী প্রোগ্রাম বাস্তবায়ন ও আলোচনা সভা। অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল (বকরি) বিতরণ করা হয়। পাশাপাশি অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকবালী ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালনা সদস্য আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদল ও নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্য নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, দেলোয়ার, সুমন, আহমদসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন একটি নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল। আধুনিক যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ অঞ্চলের মানুষ সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একে অপরের বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এখানকার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য।

বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। শুধুমাত্র আর্থিক অনুদান নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পরিবারগুলোকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। সেলাই মেশিন ও ছাগল বিতরণের মাধ্যমে উপকারভোগীরা নিজ উদ্যোগে আয়মুখী কর্মকাণ্ড শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথি মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মানবিক ও সামাজিক উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। আলোকবালী ইউনিয়ন মানব কল্যাণ পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”

সভাপতির বক্তব্যে আল আমিন বলেন, “আলোকবালী ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই মানুষকে সাহায্য করে তাদের কর্মক্ষম করে তুলতে, যাতে তারা নিজেরাই নিজেদের পরিবারের দায়িত্ব বহন করতে পারে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, ছাগল এবং চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় সহায়তা পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, আলোকবালী ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের এ ধরনের কার্যক্রম চরাঞ্চলের অসহায় মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করছে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ওএমএস চাল-আটা নিয়ে অনিয়ম, ডিলার,আটা মিলার ও খাদ্য কর্তৃপক্ষের যোগসাজোসে কালোবাজারি সিন্ডিকেট, হেনস্তার শিকার অনুসন্ধানী টিম 

মুগদা বড় মসজিদ সংলগ্ন উচ্ছেদকৃত স্থানে দোকান নির্মাণ

“পেশার আগে মানুষ: সাংবাদিক, পুলিশ ও শিক্ষকও হাসতে চান, বাঁচতে চান”

পরিবেশ সুরক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হলো শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা।

টেকসই উন্নয়নে দক্ষ ব্যবস্থাপক অপরিহার্য: অতিথি গ্রুপের ম্যানেজার কর্মশালায় লায়ন সাইফুল ইসলাম সোহেল

পাবনায় ওএমএসের চাল-আটা কালোবাজারির অভিযোগে নারী ডিলারের বিরুদ্ধে এজাহার

রেশনিং ওএমএস চাল-আটা কালোবাজারে বিক্রিতে ডিলারদের বাধ্য করছেন অসাধু কর্মকর্তারা!

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

খাদ্য অধিদপ্তরের অদৃশ্য শক্তির বলে কুষ্টিয়া ফেলে সিরাজগঞ্জে যোগদানের নেপথ্যে কী?

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা

১১

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

১২

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

১৩

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

১৪

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

১৫

কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়

১৬

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর অর্থায়নে চকরিয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৭

ঈদগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১৯

ছাতকে বালু উত্তোলনের মহোৎসব, কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ

২০