নিজস্ব প্রতিবেদক : তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি) এর খালাস শাখার দায়িত্বে থাকা কর্মকর্তা মো. নজরুল ইসলামের কার্যক্রম ও সম্পদ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। নথি অনুযায়ী, তিনি সহকারি খাদ্য পরিদর্শক থেকে খাদ্য পরিদর্শক হিসাবে পদোন্নতি পেয়ে তল্লাশি শাখায় এবং পরবর্তীতে খালাস শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগকারীদের দাবি, ডেস্কভিত্তিক কাজের সুযোগ থাকলেও তিনি গোডাউন ভিত্তিক কার্যক্রমে বেশি সময় দেন, যা সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে।অভিযোগে বলা হয়েছে, তার নামে [গাড়ি/ফ্ল্যাট/জমি রয়েছে। নজরুল ইসলামের বক্তব্য অনুযায়ী, গাড়িটি তিনি সোনালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে কিনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু ছবির ভিত্তিতে সাবেক সরকারের সাথে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। অভিযুক্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, জয় বাংলা এক সময় জাতীয় স্লোগান ছিল। এই প্রতিবেদকের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংক, বিআরটিএ এবং ভূমি অফিসে তথ্য যাচাইয়ের চেষ্টা চলমান রয়েছে। দুদক বা অধিদপ্তরের কোনো তদন্ত চলছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে।তিন পর্বের প্রথম পর্ব
মন্তব্য করুন