news editor
২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওএমএস-এর চাল-আটা পাচারের ভিডিও ধারণ: সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি ওএমএস-এর চাল ও আটা কালোবাজারে পাচারের ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে মোবাইলে ফোন করে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো: নজরুল ইসলাম (রিটন) বাদী হয়ে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)ভুক্ত করেছেন।জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো: নজরুল ইসলাম (রিটন) বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ইসলামী টেলিভিশন’-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। গত ২৮ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ বিকেল আনুমানিক ৪:০০ ঘটিকার সময় তিনি দক্ষিণখানের সরদারবাড়ি বাস টার্মিনাল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দেখতে পান, ওএমএস-এর চাল ও আটা সাধারণ মানুষের কাছে বিক্রি না করে একটি ট্রাকে করে কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সাংবাদিক নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করেন এবং বিষয়টি ঢাকা রেশনিং কর্মকর্তাকে অবগত করেন।

এই ঘটনার জের ধরে, পরদিন ২৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় সাংবাদিক নজরুল ইসলাম যখন পল্টন থানাধীন পুরানা পল্টন দারুস সালাম বিল্ডিংয়ের নিচে অবস্থান করছিলেন, তখন তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি কল আসে। অভিযুক্ত মো: লিটন (৪৫), পিতা- অজ্ঞাত (স্থায়ী ঠিকানা: হোল্ডিং নম্বর ১/৩, দোকান-৭, চালাবন, মাটির মসজিদ রোড, দক্ষিণখান, ঢাকা) তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৫০৫৬১০৭) থেকে ফোন করে সাংবাদিককে উক্ত নিউজ প্রচার না করার জন্য চাপ প্রয়োগ করেন। নিউজ প্রচার করলে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই মেরে ফেলার ও দেখে নেওয়ার হুমকি প্রদান করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক নজরুল ইসলাম রিটন জানান, “সরকারি সম্পদ চুরির ঘটনা জনসম্মুখে তুলে ধরায় আমাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি বর্তমানে তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছি এবং বিষয়টি ভবিষ্যতের আইনি সুরক্ষার জন্য পল্টন থানায় জিডিভুক্ত করেছি।”

পল্টন থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিককে হুমকির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ ওএমএসের চাল-আটা খোলা বাজারে বিক্রির অভিযোগ

১

ওএমএসের চাল-আটা কালোবাজারে বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে জরিমানা

২

নারায়ণগঞ্জ সাইলোতে কোটি টাকার গম চুরি: ২৭০ বস্তার ঘটনায় তোলপাড়

৩

ওএমএস-এর চাল-আটা পাচারের ভিডিও ধারণ: সাংবাদিককে প্রাণনাশের হুমকি

৪

তেজগাঁও সিএসডির খালাস শাখার কার্যক্রম নিয়ে প্রশ্ন,নজরুলের সম্পদের তথ্য যাচাইয়ের দাবি

৫

কুড়িগ্রামে ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

৬

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় অভিযোগ

৭

মোকামতলা তদন্তকেন্দ্রের এসআই আনছার আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বহাল তবিয়তে কর্মকর্তা, ন্যায়বিচার নিয়ে সংশয়

৮

১২৮তম প্রদর্শনীতেও অপ্রতিরোধ্য নাট্যতীর্থের ‘দ্বীপ’

৯

ভারত থেকে আনা ১৩৫ টন চাউলে মিললো বি-ষা-ক্ত উপাদান

১০

শিবগঞ্জে ৮ মাসে ৫ বিয়ে

১১

মৌলভীবাজারে কুয়েত প্রবাসী সৈয়দ আব্দুল মালিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১২

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন

১৩

ডামুড্যায় দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৮ উদ্যোগ

১৪

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৫

বগুড়ার উন্নয়নে মহাপরিকল্পনা প্রতিমন্ত্রী মীর শাহে আলম  

১৬

গাইবান্ধা আদালতের নোংরা পাবলিক টয়লেটে নীরব চাঁদাবাজির অভিযোগ

১৭

মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন: ‘অজ্ঞাত’ প্রশাসন, নেপথ্যে রাজ্জাক-সাজ্জাদ দুই ভাই

১৮

চাকরির প্রশ্নফাঁস নেটওয়ার্ক

১৯

বিএনপি নেতার শ্যালকের দোকানে মিলল সরকারি চাল

২০