news editor
১৫ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

মোঃ সুজন আহম্মেদ, বিশেষ প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে ২০২৬) দুপুর ১টা ৫ মিনিটে র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র‍্যাব-২ সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে পাবনার ভাঙ্গুড়া থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০) কে গ্রেপ্তার করা হয়। তিনি ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধীর চৌকিদারের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ ৩১ আগস্ট ২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া), ধারা ৩০২/২০১/৩৪/১১৪ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আজম জানান, আসামিকে আনতে ইতোমধ্যে পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাভলু মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টিটিসি বগুড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ: নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্তের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : মির্জা ফখরুল

পাঁচবিবি পৌরবাসীর নামে ২৭ গরু কোরবানী করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল

পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

ঢাকা মহানগরীতে ওএমএস ডিলার নিয়োগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েও বঞ্চিত আবেদন কারিগণ এবং লটারি ছাড়াই নিয়োগের অভিযোগ

গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর ৯নং ওয়ার্ডে উন্নয়নের অভাব, দুর্ভোগে হাজারো মানুষ

১০

সাংবাদিক মোঃ আলম খান ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা

১১

সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

কুমিল্লা দেবিদ্বারে ইমাম- মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন 

১৩

পিস্তল-গুলিসহ ১৭ মামলার আসামি অনি গ্রেফতার

১৪

শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ

১৫

কুমিল্লা চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যু

১৬

কুরবানী ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামার পল্লীরা

১৭

কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১

১৮

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

১৯

সন্ধ্যা হলেই এখন আর মধুচক্র বসে না, বসে অনলাইন জুয়ার আসর

২০