news editor
১২ মে ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ৩০ বোতল মাদকসহ যুবক আটক

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মিনারুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ মে) বিকেলে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। আটক মিনারুল শার্শা থানার গোগা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির একটি টহল দল অভিযান শুরু করে। বিকেল ৩টার দিকে সন্দেহভাজন মিনারুলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযান পরিচালিত হয়।বিজিবি আরও জানায়, আটক যুবককে অবৈধ মাদক রাখার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত গড়তে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাভলু মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টিটিসি বগুড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ: নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্তের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : মির্জা ফখরুল

পাঁচবিবি পৌরবাসীর নামে ২৭ গরু কোরবানী করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল

পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

ঢাকা মহানগরীতে ওএমএস ডিলার নিয়োগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েও বঞ্চিত আবেদন কারিগণ এবং লটারি ছাড়াই নিয়োগের অভিযোগ

গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর ৯নং ওয়ার্ডে উন্নয়নের অভাব, দুর্ভোগে হাজারো মানুষ

১০

সাংবাদিক মোঃ আলম খান ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা

১১

সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

কুমিল্লা দেবিদ্বারে ইমাম- মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন 

১৩

পিস্তল-গুলিসহ ১৭ মামলার আসামি অনি গ্রেফতার

১৪

শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ

১৫

কুমিল্লা চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যু

১৬

কুরবানী ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামার পল্লীরা

১৭

কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১

১৮

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

১৯

সন্ধ্যা হলেই এখন আর মধুচক্র বসে না, বসে অনলাইন জুয়ার আসর

২০