news editor
৫ জানুয়ারী ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল চলছে

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল দায়ের করা যাবে।

আজ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চাল ভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

১নং বুথে খুলনা অঞ্চলের জেলাসমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।

২নং বুথে রাজশাহী অঞ্চলের জেলাসমূহ: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।

৩নং বুথে রংপুর অঞ্চলের জেলাসমূহ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।

৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলাসমূহ: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান।

৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলাসমূহ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর।

৬নং বুথে সিলেট অঞ্চলের জেলাসমূহ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।

৭নং বুথে ঢাকা অঞ্চলের জেলাসমূহ: টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।

৮ নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলাসমূহ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।

৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলাসমূহ: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ।

১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলাসমূহ: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় শেষ হয়েছে। এদিন ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্র বাছাই শেষে এক হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।  মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাভলু মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টিটিসি বগুড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ: নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্তের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : মির্জা ফখরুল

পাঁচবিবি পৌরবাসীর নামে ২৭ গরু কোরবানী করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল

পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

ঢাকা মহানগরীতে ওএমএস ডিলার নিয়োগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েও বঞ্চিত আবেদন কারিগণ এবং লটারি ছাড়াই নিয়োগের অভিযোগ

গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর ৯নং ওয়ার্ডে উন্নয়নের অভাব, দুর্ভোগে হাজারো মানুষ

১০

সাংবাদিক মোঃ আলম খান ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা

১১

সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

কুমিল্লা দেবিদ্বারে ইমাম- মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন 

১৩

পিস্তল-গুলিসহ ১৭ মামলার আসামি অনি গ্রেফতার

১৪

শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ

১৫

কুমিল্লা চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যু

১৬

কুরবানী ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামার পল্লীরা

১৭

কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১

১৮

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

১৯

সন্ধ্যা হলেই এখন আর মধুচক্র বসে না, বসে অনলাইন জুয়ার আসর

২০