news editor
২০ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র এই হামলা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে। হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এ পরিস্থিতিতে দেশব্যাপী বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মূলত আসন্ন জাতীয় নির্বাচন অনিশ্চিত করতেই পরিকল্পিতভাবে এ অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মনে করে দলটি।

গতকাল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশজুড়ে এমন অরাজক পরিস্থিতি চললেও সরকারের ভূমিকা এখন পর্যন্ত সন্তোষজনক নয়। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, সম্পাদক নূরুল কবীরের ওপর আক্রমণ, উদীচী ও ছায়ানটে অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনে হামলা এবং ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার মতো ঘটনা দেশের স্থিতিশীলতা নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র। কাপুরুষোচিতভাবে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি।

অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফলে দেশবিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়ে চলেছে।

মির্জা ফখরুল বলেন, শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দেব না। এ অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এজন্য বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ও সামাজিক শক্তির বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদের চূড়ান্ত প্রস্থান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জাতীয় নির্বাচন আদায়ের সব শক্তিকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাভলু মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টিটিসি বগুড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ: নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্তের অভিযোগে এনসিপি নেতাকে জুতাপেটা

রাষ্ট্রের জন্য নির্ঘুম জীবন: দায়িত্বের বেড়াজালে হারিয়ে যাচ্ছে সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বপ্ন

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : মির্জা ফখরুল

পাঁচবিবি পৌরবাসীর নামে ২৭ গরু কোরবানী করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল

পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

ঢাকা মহানগরীতে ওএমএস ডিলার নিয়োগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েও বঞ্চিত আবেদন কারিগণ এবং লটারি ছাড়াই নিয়োগের অভিযোগ

গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর ৯নং ওয়ার্ডে উন্নয়নের অভাব, দুর্ভোগে হাজারো মানুষ

১০

সাংবাদিক মোঃ আলম খান ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা

১১

সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

কুমিল্লা দেবিদ্বারে ইমাম- মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন 

১৩

পিস্তল-গুলিসহ ১৭ মামলার আসামি অনি গ্রেফতার

১৪

শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ

১৫

কুমিল্লা চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যু

১৬

কুরবানী ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামার পল্লীরা

১৭

কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১

১৮

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

১৯

সন্ধ্যা হলেই এখন আর মধুচক্র বসে না, বসে অনলাইন জুয়ার আসর

২০