news editor
২৬ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী

এ.কে,পালাশ কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি বলেছেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে তিনি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবেন। এমনকি প্রয়োজন হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার কথাও তিনি বলেন।

শুক্রবার (২৬ জুন) বেলা ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা সম্ভব হলে গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? সেখানে যদি এখনো কোনো অভিযান বা গ্রেপ্তার না হয়ে থাকে, তাহলে প্রশ্ন থেকে যায়।”

তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে আরও বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে হবে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে গোলাবাড়ি এলাকায় ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ কর্মসূচি পালন করা হবে।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সভায় তিনি জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকুকে উদ্দেশ করে প্রশ্ন রাখেন, “মার্ডার ও মাদকসহ ৩৫টি মামলার আসামিরা কীভাবে জামিন পায়? এ বিষয়ে আরও কঠোর ভূমিকা নিতে হবে।”

জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লার সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওএমএস-এর চাল-আটা পাচারের ভিডিও ধারণ: সাংবাদিককে প্রাণনাশের হুমকি

১

তেজগাঁও সিএসডির খালাস শাখার কার্যক্রম নিয়ে প্রশ্ন,নজরুলের সম্পদের তথ্য যাচাইয়ের দাবি

২

কুড়িগ্রামে ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

৩

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় অভিযোগ

৪

মোকামতলা তদন্তকেন্দ্রের এসআই আনছার আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বহাল তবিয়তে কর্মকর্তা, ন্যায়বিচার নিয়ে সংশয়

৫

১২৮তম প্রদর্শনীতেও অপ্রতিরোধ্য নাট্যতীর্থের ‘দ্বীপ’

৬

ভারত থেকে আনা ১৩৫ টন চাউলে মিললো বি-ষা-ক্ত উপাদান

৭

শিবগঞ্জে ৮ মাসে ৫ বিয়ে

৮

মৌলভীবাজারে কুয়েত প্রবাসী সৈয়দ আব্দুল মালিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন

১০

ডামুড্যায় দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৮ উদ্যোগ

১১

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

১২

বগুড়ার উন্নয়নে মহাপরিকল্পনা প্রতিমন্ত্রী মীর শাহে আলম  

১৩

গাইবান্ধা আদালতের নোংরা পাবলিক টয়লেটে নীরব চাঁদাবাজির অভিযোগ

১৪

মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন: ‘অজ্ঞাত’ প্রশাসন, নেপথ্যে রাজ্জাক-সাজ্জাদ দুই ভাই

১৫

চাকরির প্রশ্নফাঁস নেটওয়ার্ক

১৬

বিএনপি নেতার শ্যালকের দোকানে মিলল সরকারি চাল

১৭

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন সৈয়দ রাশেদুল হাসান (রেজা)

১৮

ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে

১৯

কালোবাজারিকে বাঁচাতে ওসি মাহবুবের তালবাহানা

২০