news editor
২০ অগাস্ট ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় সমবায় সমিতির মালিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক জালিয়াতির লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শিবগঞ্জে “সুলতানপুর পরিবার কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি” নামীয় এনজিও-র তহবিল বৃদ্ধির কথা বলে সমিতির সভাপতি মোঃ সাফিউল আলম, পিতা- মোঃ ফজলুর রহমান,সাং- বনতেঘড়ী (সুলতানপুর), পোঃ শিবগঞ্জ,থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া।কথা বলে ১২ লাখ টাকা কর্জ নিয়ে হিসাব বন্ধ (Account Closed) থাকা ব্যাংকের চেক দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মাঠ কর্মী মোঃ শাদমান শাহরিয়ার শাফি তার আইনজীবীর মাধ্যমে এনজিও মালিকের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, শাদমান শাহরিয়ার শাফি উক্ত এনজিওতে মাঠ কর্মী হিসেবে কর্মরত থাকার সুবাদে প্রতিষ্ঠানের মালিকের সাথে তার পূর্ব পরিচিতি ও সুসম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে এনজিওর তহবিল বৃদ্ধির লক্ষ্যে শাফির নিকট থেকে ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা কর্জ গ্রহণ করেন ওই মালিক।

পরবর্তীতে উক্ত পাওনা টাকা পরিশোধের জন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, শিবগঞ্জ শাখা, বগুড়ার একটি চেক (হিসাব নং- ৯৯০১১৮১৩২১০৫৩, চেক নং- AIB MSDC 7175624) শাফি বরাবর স্বাক্ষর করে প্রদান করেন তিনি। চেকটিতে গত ১০/০৮/২০২৬ ইংরেজি তারিখ উল্লেখ ছিল।

ভুক্তভোগী শাদমান শাহরিয়ার শাফি টাকা নগ