নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কৃতিসন্তান এবং বর্তমান নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবময় অর্জনে আনন্দিত ও গর্বিত বগুড়াবাসী।
এ উপলক্ষে বগুড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল্লাহ আল ফারুক তার মেধা, সততা ও কর্মদক্ষতা দিয়ে বরাবরই বগুড়াবাসীকে গর্বিত করেছেন। নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় ফোরামে এই গুরুত্বপূর্ণ পদ লাভ তারই ধারাবাহিকতা। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নতুন এই সাংগঠনিক দায়িত্বে আরও সফল হবেন এবং দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে বগুড়াবাসী আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল ফারুক ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন দক্ষ ও চ